শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০১৮ ইং
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
শহর প্রতিবেদক: দামুড়হুদার দেউলী গ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা দেউলী গ্রামের মাঝপাড়ার আবুল কালামের ছেলে আবু হুজাইফা (৫)। জানাগেছে, গতকাল বিকাল ৪ টা দিকে এ ঘটনা ঘটে। নিহত হুজাইফা তার ফুফাতো ভাই আপনের সাথে সাইকেলে ঘুরে বেড়াচ্ছিল পথিমধ্যে দেউলী ও বদনপুর এর মাঝামাঝি ভেড়ি নামক স্থানে একটি ইজি বাইকের সাথে শিশু হুজাইফার ধাক্কা লাগে এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।


কমেন্ট বক্স
notebook

কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার