বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বদরগঞ্জ ডিগ্রী কলেজর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৮ ইং
বদরগঞ্জ ডিগ্রী কলেজর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে হুইপ ছেলুন জোয়ার্দ্দার
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ ডিগ্রী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় এ ভিত্তিপ্রস্থর এদ্বাধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বদরগঞ্জ ডিগ্রী কলেজের সভাপতি এ্যাড. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষাসহ দেশের সকল বিষয়ে উন্নয়নের রোল মডেল তৈরীতে কাজ করছে। তিনি শিক্ষা খাতের উন্নতির জন্য একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করছেন। তিনি মেয়েদের উদ্দেশ্যে আরো বলেন, যে দেশের প্রধানমন্ত্রীসহ জাতীয় সংসদের স্পীকার, সংসদের বিরোধী দলীয় নেতাসহ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলতে আজ মহিলারা কর্মরত রয়েছেন। তাই তোমরাও ভালো করে পড়াশুনা করে মানুষের মত মানুষ হও। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকর কোন বিকল্প নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। আরো উপস্থিত ছিলেনজেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহমেদ হাচানুজ্জামান মানিক, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, তেঁতুল শেখ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ শেখ, জেলা আওয়ামী লীগের সদস্য আশাদুল হক আশা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বদরগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি আশিফ মিয়া, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাছুম রানা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামস আ.লীগের নেতাকর্মিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক রুহুল আমিন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী