বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সিনহাকে আদালতের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৮ ইং
সিনহাকে আদালতের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী
ডেস্ক রির্পোট: প্রয়োজন হলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে আদালতের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সফটওয়্যার ও অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ওনার (সিনহা) যে ক্ষোভ, ওনার হতাশাগুলো, ওনার ব্রোকেন ড্রিমস, ওনার উচ্চাভিলাষ, এগুলো চরিতার্থ করতে পারেননি বলে আজকে উনি এসব আহাজারি করছেন। তো সে সব ব্যাপারে আমার কিছু বলার নেই। আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, তার (সিনহা) যে এই দেশের প্রতি কোনো আনুগত্যবোধ নেই, সেটাই বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে, যেসব কথা তিনি বলছেন সেসব কথা আগে দেশে থেকেও বলতে পারতেন। কিন্তু সেগুলো যেহেতু সবই মিথ্যা তাই তিনি সেসব কথা দেশের বাইরে গিয়ে বলছেন। এতে এটা পরিষ্কার হলো তিনি এসব কথা বলছেন বিদেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য। এসকে সিনহার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা যেহেতু হয়ে গেছে, আমি সে বিষয়ে কোনো কথা বলিনি, এখনও বলব না। এটা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী