মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাবেক বিচারপতি সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা

  • আপলোড তারিখঃ ০২-১০-২০১৮ ইং
সাবেক বিচারপতি সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলা
ডেস্ক রির্পোট: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। বিএনপির সাবেক যোগাযোগমন্ত্রী ও বর্তমান বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ২৭ সেপ্টম্বর থানায় এ মামলার দায়ের করা হয়। আজ সোমবার শাহবাগ থানা এ মামলাটি দুদকে পাঠিয়েছে। এদিকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে আমেরিকায় অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন প্রাথমিক অভিযোগ যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে এ বিষয়ে অনুসন্ধানের জন্য একজন পরিচালকের তদারকিতে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। মামলার ব্যাপারে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছে, নাজমুল হুদা বাদী হয়ে গত ২৭ সেপ্টম্বর শাহবাগ থানায় মামলাটি করেছেন। মামলাটি দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে, এ মামলা তদন্তের বিষয়ে দুদক থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি। শাহবাগ থানায় দায়েরকৃত মামলার এজহারে অভিযোগ করে বলা হয়েছে, উচ্চ আদালতে একটি মামলায় ‘বেঞ্চকে প্রভাবিত করে’ তৎকালীন প্রধান বিচারপতি সিনহা তার বিরুদ্ধে আদেশ দিয়েছিলেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার, উৎকোচ গ্রহণের অভিযোগ করা হয়েছে মামলাটিতে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী