মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

'আমাকে এখনও কেন হাসপাতালে নেওয়া হচ্ছে না'

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৮ ইং
'আমাকে এখনও কেন হাসপাতালে নেওয়া হচ্ছে না'
ডেস্ক রির্পোট: বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮ মাস ১১ দিন কারাগারে বন্দী। আজ বুধবার তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া আইনজীবীদের তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, 'আমাকে এখনও কেন হাসপাতালে নেওয়া হচ্ছে না?’। তিনি বলেন, 'আমি ভয়ানক অসুস্থ। বাম পা ও হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে। হাত অবশ হয়ে গেছে। হাঁটতে পারছি না। হাত দিয়ে খেতেও পারছি না। পরশুদিন একবার পড়ে গেছি। এই মুহূর্তেই আমার চিকিৎসা জরুরী। আমাকে এখনও কেন হাসপাতালে নেওয়া হচ্ছে না? সরকারকে বলুন, আজই যেনো আমাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। আমি প্রচ- অসুস্থ। আগে আমার চিকিৎসা দেওয়া হোক। আমি নিজে না বাঁচলে কিভাবে আদালতে হাজির হবো? গতকাল বুধবার বিকেলে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার দেখা করতে গেলে তাদের তার ক্রম অবনতিশীল শারীরিক অবস্থার কথা জানান। বিকেল ৪ টা ১০ মিনিট থেকে একঘন্টা কারা অভ্যন্তরে ওই দুই আইনজীবী বেগম জিয়ার সঙ্গে কথা বলেন। তারা এই কারাগারের দ্বিতীয়তলায় বেগম জিয়াকে যেখানে বন্দী রাখা হয়েছে সেই কক্ষের সামনে বারান্দায় গেলে বেগম জিয়া একটি হুইল চেয়ারে এসে কথা বলেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী