মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারত-বাংলাদেশ পাইপলাইন নির্মাণের উদ্বোধন আজ

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৮ ইং
ভারত-বাংলাদেশ পাইপলাইন নির্মাণের উদ্বোধন আজ
ডেস্ক রির্পোট: ভারত থেকে সরাসরি তেল আমদানির জন্য ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন নির্মাণ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার যৌথভাবে নির্মাণ কাজের উদ্বোধন করবেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, বর্তমানে আমদানিকৃত তেল চট্টগ্রাম বন্দরে জাহাজ হতে খালাস করে চট্টগ্রাম ডিপোতে সঞ্চয় করে রাখা হয়। পরে কোস্টাল ট্যাংকে করে খুলনার দৌলতপুর ডিপোতে আনা হয়। সেখানে আনলোড করে আবার রেলের ওয়াগনে আপলোড করে নিয়ে যাওয়া হয় পার্ব্যতীপুরে। এই প্রক্রিয়ায় পরিবহন জনিত সমস্যা, অতিরিক্ত সময় এবং অর্থের অবচয় হয়। পাইপলাইনের মাধ্যমে তেল আনলে এই তিন ক্ষেত্রেই সাশ্রয় হবে। ভারতের শিলিগুড়ি হতে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপ লাইন নির্মাণকাজ সম্পন্ন হলে ডিজেল ক্রয়-বিক্রয় চুক্তি কার্যকর হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী