বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুুয়াডাঙ্গার ছয়মাইলে মাইক্রো ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ২

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০১৮ ইং
চুুয়াডাঙ্গার ছয়মাইলে মাইক্রো ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত ২
সরোজগঞ্জ প্রতিনিধি: চুুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ ছয়মাইলে মাইক্রোবাস ও বরিশাল ডিলাক্স বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের চারমাইলের মাইক্রোবাস চালক ও গাড়ির মালিক হিমেল হোসেন তার নতুন ড্রাইভারকে নিয়ে মাইক্রোবাস অন্য একজনকে দিয়ে ড্রাইভিং শেখানোর সময়ে চুুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বরিশাল (আলসানি) ডিলাক্স দ্রুগতিতে আসলে মাইক্রোবাসের নতুন চালক নিয়ন্ত্রন হারিয়ে প্রধান সড়কের দিকে চাপিয়ে দেয়। এতে করে (ঢাকা মেট্রো-ব ১৪- ০৬৭৫) বরিশাল (আলসানি) ডিলাক্স মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ দুর্ঘটনায় বাসযাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে এতে বাসের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। এদিকে, এ দুর্ঘটনায় (ঢাকা মেট্রো- চ ১১-২৪৪৯) মাইক্রোবাস দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের নতুন চালক ও মালিক আহত হয়। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় ছাত্রলীগ নেতার প্রধান সহযোগী তরিকুল গ্রেপ্তার