বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা হল্ট স্টেশনে স্থানীয়দের হাতে ২ পকেটমার আটক : পুলিশে সোপর্দ

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০১৮ ইং
দর্শনা হল্ট স্টেশনে স্থানীয়দের হাতে ২ পকেটমার আটক : পুলিশে সোপর্দ
দর্শনা অফিস: ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টি ও পকেটমারের দৌরাত্ম বেড়েছে। দর্শনা হল্ট স্টেশনে স্থানীয়দের হাতে ২ পকেটমার আটক হয়েছে। পকেটমার দু’জনকে জিআরপি পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন আসার আগে কুষ্টিয়া জেলার মিরপুর থানার জিন্নাতপুর গ্রামের মৃত মোছাবের আলীর ছেলে রাসেল (৩২) ও একই জেলার মাইসাখুলী গ্রামের রেজাউল করিমের ছেলে রফিকুল ইসলাম (৩৩) আলোচিত দু’পকেটমারকে দেখে স্থানীয় কিছু লোকজন চিনে ফেলে। এসময় সন্দেহজনক ঘোরাঘুরির কারনে স্থানীয়রা তাদের দু’জনকে আটক করে জিআরপি পুলিশে দেয়। জিআরপি পুলিশ সত্যতা স্বীকার করে জানায়, গতকালই তাদেরকে পোড়াদহ রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা