শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার কমিটি বিলুপ্ত

সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আপলোড তারিখঃ ২৮-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার পূর্বের কমিটি বিলুপ্ত করে সাত সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর মনজিলে উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্তে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে আব্দুর রাজ্জাক ফকিরকে আহ্বায়ক এবং আজিম উদ্দিন ফকিরকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- রইস উদ্দিন শাহ, নওয়াব আলী শাহ, তৌহিদ মাস্টার, মনিরুজ্জামান ধিরু বাউল ও আলম হোসেন ফকির।


কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত। সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। আগামী ডিসেম্বর মাসে সাত সদস্যের এই আহ্বায়ক কমিটির উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।



কমেন্ট বক্স
notebook

ভারতের ট্রাম্প কার্ড হাসিনা!