বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০২৬ ইং
দর্শনা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ

দর্শনা সরকারি কলেজে মেধা ও মনন বিকাশের লক্ষ্যে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টা ১৫ মিনিটে কলেজের নতুন ভবনের নিচে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা সরকারি কলেজ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 


প্রতিযোগিতায় কলেজবিষয়ক সাধারণ জ্ঞান, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বিষয়ে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে প্রশ্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা শাখার সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা সভাপতি লোকমান হোসেন হৃদয় ও থানা এইচআরডি সম্পাদক বায়েজিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ শাখার সম্পাদক লিমন হাসান, বায়তুলমাল সম্পাদক শাকিল হাসান, সাদ আহমেদসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান হোসেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জিহাদ হোসেন, দ্বিতীয় নাঈম হোসেন, তৃতীয় মির্জা সাইমুন নাহার, চতুর্থ ইমতিয়াজ, পঞ্চম সৌমিত্র শাহা, ষষ্ঠ আবির হাসান, সপ্তম আব্বাস আব্দুল্লাহ, অষ্টম উম্মে হাবিবা, নবম ফারহান এবং দশম স্থান অধিকার করেন নীশাত তাসনিম। পরে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

বারবাজারের মুসলিম স্থাপত্য গলাকাটা মসজিদ