জিটিভি ও দৈনিক আমাদের সময়ের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক আকিমুল ইসলামের মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় সংগঠন দুটির সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান এবং শোকাহত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন।
সমীকরণ প্রতিবেদক