বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা মেমনগরে বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা ক্যাম্প

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
দর্শনা মেমনগরে বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা ক্যাম্প

দর্শনা মেমনগর উপস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে এবং দি লেপ্রসি মিশন বাংলাদেশের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইজাজ সিদ্দিক তন্ময় এবং দি লেপ্রসি মিশন বাংলাদেশের মেডিকেল অফিসার ডা. জ্যাকুলিন রোজ হাজরা।


এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ সাইদুল রহমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. ওয়াশিম আলী, অফিস সহায়ক কুতুবউদ্দিন, এমটি ল্যাব টিবি সালমা আক্তার, টিবি প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার আমিনুর রহমান। এছাড়া ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ফিল্ড অর্গানাইজার মোহিনী আক্তার মাহি, মাহাফুজ ইসলাম ও বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের এইপি প্রজেক্টের ফোকাল পারসন মো. রফিকুল ইসলাম।


আয়োজকরা জানান, ক্যাম্পে মোট ১৯৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে নারী ১০৫ জন, পুরুষ ৪৫ জন, ছেলেশিশু ২০ জন এবং মেয়েশিশু ২৫ জন। চিকিৎসাসেবা দিতে গিয়ে তাঁদের মধ্য থেকে কুষ্ঠ রোগে আক্রান্ত ৫ জনকে শনাক্ত করে নিবন্ধনের আওতায় আনা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১ জন পুরুষ ও ৪ জন নারী। তাঁদের মধ্যে পিবি (পসিব্যাসিলারি) শ্রেণির ২ জন এবং এমবি (মাল্টিব্যাসিলারি) শ্রেণির ৩ জন রয়েছেন।



কমেন্ট বক্স
notebook

অরিন্দমের প্রয়াত সুহৃদদের স্মরণে চুয়াডাঙ্গায় আবেগঘন আয়োজন