বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ১৬ পিস ভারতীয় কম্বল জব্দ, চোরাকারবারি পলাতক

  • আপলোড তারিখঃ ২৪-১১-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় ১৬ পিস ভারতীয় কম্বল জব্দ, চোরাকারবারি পলাতক

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস অবৈধ ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেছে চোরাকারবারিরা।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুম্মান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাথে থাকা বস্তা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তাগুলো তল্লাশি করে ১৬ পিস ভারতীয় কম্বল উদ্ধার ও জব্দ করা হয়।


এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুম্মান খান জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত কম্বলগুলো ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে এবং পলাতক আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



কমেন্ট বক্স
notebook

অরিন্দমের প্রয়াত সুহৃদদের স্মরণে চুয়াডাঙ্গায় আবেগঘন আয়োজন