রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কোডিন ফসফেট উইসেরক্স নামীয় সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২৬ ইং
জীবননগরে কোডিন ফসফেট উইসেরক্স নামীয়  সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কোডিন ফসফেট উইন্সেরেক্স নামীয় সিরাপের ১৯ বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছেন।

২১ নভেম্বর দুপুর আড়াইটার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

অভিযানটি মোঃ চান্দু মিয়ার বাড়িতে পরিচালনা করা হয়। এ সময় তার শয়নকক্ষের খাটের নিচে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১০০ মিলিলিটার করে মোট ১৯ বোতল, অর্থাৎ ১ হাজার ৯০০ মিলিলিটার কোডিনযুক্ত উইন্সেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় চান্দু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত মোছাঃ আশানুর খাতুন সুমি পলাতক রয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কোডিন ফসফেট উইসেরক্স নামীয় সিরাপ উদ্ধার, গ্রেফতার ১