রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতুনপাড়া সীমান্তে ১৩৭ বোতল ভারতীয় সিরাপসহ আটক ১

  • আপলোড তারিখঃ ২২-১১-২০২৬ ইং
নতুনপাড়া সীমান্তে ১৩৭ বোতল ভারতীয় সিরাপসহ আটক ১

জীবননগরের নতুনপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১৩৭ বোতল ভারতীয় সিরাপসহ মো. রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি আলমসাধু গাড়ি, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬৪/৪ এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের হঠাৎপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১৩৭ বোতল ভারতীয় সিরাপসহ রবিউল ইসলামকে আটক করা হয়।


এ সময় সিরাপ পরিবহনে ব্যবহৃত একটি আলমসাধু গাড়ি, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।


আটক ব্যক্তি ও জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কোডিন ফসফেট উইসেরক্স নামীয় সিরাপ উদ্ধার, গ্রেফতার ১