মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

শিক্ষার্থীদের সাফল্যে সম্মানিত হয় পুরো চুয়াডাঙ্গা: শরীফুজ্জামান
  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২৬ ইং
ইবিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীনবরণ, বিদায় ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবন একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের চর্চাও করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে।


তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা থেকে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা জেলার গর্ব। তাঁদের সাফল্য পরিবার নয়, পুরো জেলাকে সম্মানিত করে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নতুন পরিবেশে এসে হতাশ না হয়ে আত্মবিশ^াস ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টাও অব্যাহত রাখতে হবে।


বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শরীফুজ্জামান শরীফ বলেন, বিশ^বিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ হলেও শেখার পথ কখনো শেষ হয় না। অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি চুয়াডাঙ্গার মানুষের সঙ্গে সম্পর্ক অটুট রেখে জেলার উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।


তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে জেলা ছাত্রকল্যাণ সমিতির মতো সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের সংগঠন শিক্ষার্থীদের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি নবীনদের বিশ^বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচিত হতেও সহায়তা করে। সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও শিক্ষক অধ্যাপক ড. মনজুর রহমান, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. হাফিজুর রহমান, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. মিজানুর রহমান এবং অধ্যাপক ড. রকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিয়ম মিম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শুভ মিয়া ও সংগঠনের অন্য সদস্যরা।


বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, গবেষণা, সময়ের সঠিক ব্যবহার এবং মেধা ও যোগ্যতা বিকাশের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিশ^বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আয়োজকেরা জানান, এ আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে তাঁরা আশা করেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১, আহত ৫