সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় গলাই ফাঁস দিয়ে বৃদ্ধের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় গলাই ফাঁস দিয়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পূর্বপাড়া গ্রামে সোনা মন্ডল (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির পেছনের একটি ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোনা মন্ডল বোয়ালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত মানিক মন্ডলের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে সোনা মন্ডল ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্থানীয়রা। এর আগে দুই থেকে তিন মাসের মধ্যে তিনি অন্তত দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও জানা গেছে।


নিহতের মেয়ের ভাষ্য, ঘটনার রাতে তিনি ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে ঘর থেকে বাইরে এসে বাবাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের একটি ঘরে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল।


    চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত কর্মকর্তা হিমেল রানা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ওই বৃদ্ধের শারীরিক ও মানসিক সমস্যা ছিল। এর আগেও তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মন্ত্রণালয়ের অনৈতিক আবদারে ছাড় হচ্ছে না নিয়োগ পরীক্ষার অর্থ