বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৬ ইং
দামুড়হুদায় নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা

দামুড়হুদা উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিভিন্ন ইভেন্টের খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সভায় বিস্তারিত আলোচনা করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন।


সভায় আগামী ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট, আয়োজনের প্রস্তুতি এবং খেলাধুলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।



কমেন্ট বক্স
notebook

গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান