বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় দুই ছাত্রীকে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৪-১১-২০২৬ ইং
দামুড়হুদায় দুই ছাত্রীকে সংবর্ধনা

দামুড়হুদা উপজেলার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই ছাত্রীকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাঁদের ফুল ও ডায়েরি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।


জানা যায়, এ বছর আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ থেকে ৯৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৪১ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থী হলেন উপজেলার জয়রামপুর গ্রামের কামরুজ্জামানের মেয়ে হাসি খাতুন এবং নতুন বাস্তপুর গ্রামের শারমিন আক্তার রুশি।


তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং কলেজের অধ্যক্ষ রেহেনা কুল। এ সময় কলেজের সব শিক্ষক উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে রফিকুল হাসান তনু বলেন, শিক্ষার্থীদের কলেজমুখী করতে তিনি ও কলেজের শিক্ষকবৃন্দ অনেক চেষ্টা করেছেন। এমনকি কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা বন্ধ করা হয়েছে এবং নিয়মিত ক্লাস করার জন্য তাঁদের অনুরোধ করা হয়েছে। এতে মোটামুটি ভালো ফল পাওয়া গেছে। দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।


তিনি আরও বলেন, আগামীতে আরও ভালো ফলাফলের জন্য সবাই মিলে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে অভিভাবকদেরও কঠোর ভূমিকা পালন করতে হবে।



কমেন্ট বক্স
notebook

গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান