সোমবার, ২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মল্লিক ডায়াগনস্টিক সেন্টার মালিকের

বাড়িতে চুরির অভিযোগ, ল্যাব ভাঙচুর
  • আপলোড তারিখঃ ০২-১১-২০২৬ ইং
জীবননগরে মল্লিক ডায়াগনস্টিক সেন্টার মালিকের

জীবননগরে মল্লিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ঢুকে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভাঙচুর করে ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিসাধনের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্মী মোছা. আরিফা খাতুন (৩৩), তাঁর ভাই রিংকু ইসলাম (২২) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে জীবননগর থানায় লিখিত এজাহার দিয়েছেন মল্লিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. হাফিজুর রহমান।


এজাহার সূত্রে জানা যায়, জীবননগর হাসপাতাল রোডে হাফিজুর রহমানের ‘মল্লিক ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। অভিযুক্ত আরিফা খাতুন ওই প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি মালিকের বাসায় গৃহকর্মীর দায়িত্ব পালন করতেন। গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো তিনি কাজে আসেন। পরে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষের আলমারি খুলে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং একই মূল্যের চারটি স্বর্ণের আংটি চুরি করে নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।


এজাহারে আরও উল্লেখ করা হয়, আরিফা খাতুন তাঁর ভাই রিংকু ইসলামের সহযোগিতায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে প্রবেশ করে একটি সেল কাউন্টার মেশিন, একটি ইকো মেশিন, একটি অ্যানালাইজার মেশিন, কম্পিউটারের তারসহ বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করেন। এতে আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী।


অভিযোগে বলা হয়, ওই দিন বিকেল ৫টার দিকে অভিযুক্তরা কাউকে কিছু না জানিয়ে কৌশলে চলে যান। পরে তাঁদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা অভিযোগ অস্বীকার করেন এবং আর চাকরি করবেন না বলে জানান। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও যন্ত্রপাতির ক্ষতিসহ মোট ৭ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন হাফিজুর রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।



কমেন্ট বক্স