শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ চুয়াডাঙ্গায় আসছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৬ ইং
আজ চুয়াডাঙ্গায় আসছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

আজ চুয়াডাঙ্গা সফরে আসছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সরকারি সফরসূচি অনুযায়ী, আজ শনিবার সকাল ৮টায় মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়ায় নিজ বাসভবন থেকে সড়কপথে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেবেন তিনি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক স্মারকে তাঁর এ সফরসূচির তথ্য জানানো হয়েছে।


সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছাবেন। দুপুর সাড়ে ১২টায় সেখানে জেলার সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে বেলা সাড়ে ৩টায় একই স্থানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।


এরপর বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের আয়োজনে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী। সফর শেষে রাত ৯টায় সড়কপথে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়ায় নিজ বাসভবনের উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন তিনি।



কমেন্ট বক্স
notebook

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ