শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ৩০-১০-২০২৬ ইং
গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।


গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অফিসার আরশাদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা জামায়াত ইসলামীর আমির রবিউল ইসলাম, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 


সভায় বক্তব্য দেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সাংবাদিক ও কমিটির সদস্যগণ। বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইটভাটা, মাদক, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন পরামর্শ দেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে চাঞ্চল্যকর সুলতান হত্যা, নাম পরিবর্তন করে