সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটবোয়ালিয়ায় কৃষকের পাট চুরি

  • আপলোড তারিখঃ ২৬-১০-২০২৬ ইং
হাটবোয়ালিয়ায় কৃষকের পাট চুরি

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় রাতের আঁধারে এক কৃষকের ১০ কাঠা জমির পাট চুরি হয়েছে। গত শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক মতলেব আলী। এতে তাঁর ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।


ভুক্তভোগী কৃষক মতলেব আলী জানান, জমিতে পাট উৎপাদনের জন্য তাঁকে দীর্ঘদিন পরিশ্রম করতে হয়েছে। জমি প্রস্তুত করা, পরিচর্যা করা এবং ফসল উৎপাদনের পেছনে সময় ও অর্থ ব্যয় করেছেন তিনি। কিন্তু রাতের আঁধারে চোরেরা তাঁর ১০ কাঠা জমির পাট চুরি করে নিয়ে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


ভুক্তভোগী মতলেব আলী তাঁর জমির পাট চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি কৃষকের উৎপাদিত ফসলের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তিনি।



কমেন্ট বক্স
notebook

মন্ত্রণালয়ের অনৈতিক আবদারে ছাড় হচ্ছে না নিয়োগ পরীক্ষার অর্থ