বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় মামুন অর রশিদ আটক

গাঁজাসহ গ্রেপ্তার যুবকের দুই মাসের জেল
  • আপলোড তারিখঃ ২২-১০-২০২৬ ইং
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় মামুন অর রশিদ আটক

দামুড়হুদায় পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী অপরাধের মামলায় মামুন অর রশিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একই অভিযানে তিন গ্রাম গাঁজাসহ সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে সামারি ট্রায়ালে সাজ্জাদকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


মামুন অর রশিদ চুয়াডাঙ্গার কালিয়াবকরি গ্রামের মুরাদ আলী ওরফে মুরাদ হোসেনের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে। অপরদিকে, সাজ্জাদ হোসেন দামুড়হুদার হেমায়েতপুর গ্রামের রবজেল মিয়ার ছেলে।


পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ভগীরথপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক নিয়াজ মোহাম্মদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াবকরি গ্রামের শ্রী শ্রী রামমন্দিরের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে সাজ্জাদ হোসেনকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


পরে সাজ্জাদকে সামারি ট্রায়ালের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


অন্যদিকে, দামুড়হুদা মডেল থানার এসআই ফাইম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী কার্যকলাপের অভিযোগে কালিয়াবকরি গ্রামের মামুন অর রশিদকে আটক করেন। বুধবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক কারবারি, দস্যুতা, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স