বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনীসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২৬ ইং
কার্পাসডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় প্রসাধনীসহ দুজন আটক

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার নেভি ভাটার সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের জালাল মিয়ার ছেলে আমানুল ও আবুল দফাদারের ছেলে জহিরুল।


পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচার হয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মানের নেতৃত্বে পুলিশের একটি দল নেভি ভাটার সামনে অভিযান চালায়। এসময় সন্দেহভাজনদের তল্লাশি করে ১ হাজার ৯৫৯ পিস বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা প্রসাধনীর মধ্যে রয়েছে ৬৮০ পিস ক্লপ-জি ক্রিম, ১৭৬ পিস পন্ডস ব্রাইট ক্রিম ও ১ হাজার ১০৩ পিস নিভিয়া সফট ক্রিম।


এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



কমেন্ট বক্স