বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় উইনসেরেক্সের ৫৫ বোতল উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২৬ ইং
দর্শনায় উইনসেরেক্সের ৫৫ বোতল উদ্ধার, গ্রেপ্তার ২

দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে উইনসেরেক্সের ৫৫ বোতল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নুহু (৪৫) ও আতাউর রহমান (১৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামে নুহুর বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।


পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই সাইফুল মোল্লা ও পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় নুহুর বসতবাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের হেফাজত থেকে উইনসেরেক্সের ৫৫ বোতল উদ্ধার করা হয়।


গ্রেপ্তার নুহু রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। অপর গ্রেপ্তার আতাউর রহমান একই গ্রামের তোতা মিয়ার ছেলে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।



কমেন্ট বক্স