শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬৩৬তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় পরিষদের নিজস্ব কার্যালয় ‘কুঞ্জ আফিয়েত’ এ আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন মিম্মা সুলতানা মিতা।


অনুষ্ঠানে স্বরচিত ছড়া, প্রবন্ধ, কবিতা পাঠ করেন কাজল মল্লিক, মো. আব্বাস উদ্দীন, হারুন অর রশিদ, জি এম জোয়ার্দার, খালেকুজ্জামান, মো. শহিদুল ইসলাম, বনলতা, চিত্তরঞ্জন সাহা চিতু, কাজল মাহমুদ, হোসেন মোশাররফ, সুমন ইকবাল, ইদ্রিস মন্ডল ও মিম্মা সুলতানা মিতা। অনুষ্ঠানের মাঝে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আজীবন সদস্য বর্তমান সহসভাপতি অসুস্থ সরদার আলী হোসেনের রোগমুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কবি আব্বাসউদ্দীন।


পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক  আলোচনা ও পরামর্শ প্রদান করেন ইকবাল আতাহার তাজ, আবু নাসিফ খলিল, কাজল মাহমুদ ও মো. আলাউদ্দীন। সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬৩৬তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় শেখ পিণ্টু, গোলাম কবীর মুকুল, মো. মোজাম্মেল হক, মর্জিনা খাতুন, মরিয়ম সুলতানা ভুবন, হোসেন মোহাম্মদ ফারুকসহ জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ