শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নজরুল বর্ষ উদ্যাপনে জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুতি সভা

জেলার সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ১০-১০-২০২৬ ইং
নজরুল বর্ষ উদ্যাপনে জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুতি সভা

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা ডাকবাংলো অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে তিনি আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠেয় সাংস্কৃতিক প্রতিযোগিতাকে উৎসবমুখর ও সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে উপস্থিত ব্যক্তিদের পরামর্শ চান।


দর্শনা হিন্দোল সংগীত পরিষদের উপদেষ্টা ও বেগমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম উদ্দীন।
সভায় জানানো হয়, আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, সাংস্কৃতিক ও নাট্য সংগঠন এবং ব্যক্তিশিল্পীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় সংগীত, আবৃত্তি, নৃত্য ও নাটক অন্তর্ভুক্ত থাকবে।


সভায় আরও উপস্থিত ছিলেন দর্শনা হিন্দোল সংগীত পরিষদের উপদেষ্টা আহম্মদ আলী, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও হিন্দোল সংগীত পরিষদের উপদেষ্টা শফিকুল ইসলাম তরফদার সাবু, দামুড়হুদা উপজেলা জাসাসের সভাপতি আক্কাস আলী, দর্শনা অনির্বাণ থিয়েটারের অর্থ সম্পাদক কবিরুল হক লিপু, অনুষ্ঠান সম্পাদক সাজ্জাদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য এবং দর্শনা প্রেসক্লাবের সদস্য আওয়াল হোসেন।


এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও আবৃত্তি শিক্ষক হিরণ উর রশিদ শান্ত, দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক ফরহাদ হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, বেতারশিল্পী ও ঢাকার শিল্পী শহিদুল ইসলাম শহীদ, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি শামসুল ইসলাম ও সদস্য আব্দুর গনি, দর্শনা হিন্দোল সংগীত পরিষদের সহসভাপতি শফিকুল আলম, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন লালু, কোষাধ্যক্ষ আবুল হোসেন, দর্শনা ভৈরব সাংস্কৃতিক সংগঠনের বলরাম কুমার দাস এবং হিন্দোল সংগীত পরিষদের সাংগঠনিক সম্পাদক হোসনে আরা খাতুনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।


সভাপতির বক্তব্যে আহম্মদ আলী উপস্থিত সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সফল করে তোলার আহ্বান জানান। পরে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।



কমেন্ট বক্স
notebook

চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ