শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৬ ইং
জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা

জীবননগরে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।


সভায় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যানজট নিয়ন্ত্রণসহ পূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, জীবননগর থানার ওসি (অপারেশন) আবুল হোসেন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার শামছুল আরফিন, সমাজসেবা অফিসার জাকির উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা নজরুল ইসলাম, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান।


এছাড়া জীবননগর পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী জীবন চন্দ্র সেন, সদস্যসচিব সুশান্ত কুমার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বরেন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক সাগর বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটির সদস্য এবং সাংবাদিকরা সভায় অংশ নেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা