শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরের আনন্দবাসে বিএনপির কর্মী সভা

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২৬ ইং
মুজিবনগরের আনন্দবাসে বিএনপির কর্মী সভা

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দবাস গ্রাম বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রবীণ বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য রমজান আলী।


বিএনপি নেতা বায়েজিদ মাস্টারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কুনুত আলী এবং বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেন।


এসময় যুবদল নেতা আব্দুল হালিম, ইউপি সদস্য ইউনুস আলী (বগা)সহ আনন্দবাস গ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


কর্মী সভায় স্থানীয়দের পক্ষ থেকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুর রশিদকে দেখতে চান বলে মতামত জানানো হয়। এ নিয়ে সভায় উপস্থিত নেতা-কর্মী ও স্থানীয়দের মধ্যে আলোচনা হয়। কর্মী সভাকে ঘিরে আনন্দবাস গ্রামে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



কমেন্ট বক্স