শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভালাইপুরে ভাইমারা খালের পাশে আবর্জনার স্তূপ

দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, চান প্রতিকার
  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
ভালাইপুরে ভাইমারা খালের পাশে আবর্জনার স্তূপ

চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর থেকে কলাবাড়ি-রামনগর সড়কের ভাইমারা খাল ও খালের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও পোল্ট্রি বর্জ্য ফেলার অভিযোগ উঠেছে। নিয়মিত বর্জ্য ফেলার কারণে খালের পাড়ে তৈরি হয়েছে বড় ধরনের আবর্জনার স্তূপ। এসব বর্জ্য পচে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। এতে প্রতিদিন ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, যানবাহনের চালক ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্টদের জানানো হলেও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। বিশেষ করে মুরগির নাড়িভুঁড়ি ও অন্যান্য পচনশীল বর্জ্য ফেলার কারণে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে ভাইমারা খালের স্বাভাবিক পরিবেশও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


এলাকাবাসীর অভিযোগ, রামনগর বাজারের সেলিম পোল্ট্রি ট্রেডার্স ও মাখনলাল পোল্ট্রি ট্রেডার্স, ভালাইপুর বাজারের কয়েকজন পোল্ট্রি ও হোটেল ব্যবসায়ী এবং মুনাজাত হাস খামারি থেকে বিভিন্ন ধরনের বর্জ্য এনে ভাইমারা খাল ও এর আশপাশে ফেলা হচ্ছে। এসব বর্জ্যের মধ্যে পোল্ট্রির উচ্ছিষ্ট, খাবারের বর্জ্য, ময়লা-আবর্জনাসহ বিভিন্ন ধরনের বর্জ্য রয়েছে বলে দাবি স্থানীয়দের।


স্থানীয় বাসিন্দা ইব্রাহিম, জামিরুল ইসলাম ও আলগীর হোসেন অভিযোগ করে বলেন, খালের পাশে নিয়মিত বর্জ্য ফেলার কারণে দিনের পর দিন সেখানে আবর্জনা জমে থাকছে। বিশেষ করে পচনশীল পোল্ট্রি বর্জ্য ও খাবারের উচ্ছিষ্ট থেকে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। গরমের সময় এ দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে। ফলে পথচারীদের নাক-মুখ চেপে ওই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।


তারা আরও বলেন, সড়কের পাশে খালের পাড়ে এভাবে বর্জ্য ফেলার কারণে শুধু পরিবেশই দূষিত হচ্ছে না, জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দুর্গন্ধের কারণে আশপাশের দোকানপাট ও বসতবাড়িতেও স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বর্জ্য খালের পানিতে গিয়ে পড়লে পানিদূষণের আশঙ্কাও রয়েছে।


এলাকাবাসীর দাবি, শুধু একবার আবর্জনা অপসারণ করে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। ভাইমারা খাল ও এর আশপাশে যত্রতত্র বর্জ্য ফেলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ