শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছিতে টিসিবির পণ্য বিক্রি

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
কুড়ুলগাছিতে টিসিবির পণ্য বিক্রি

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে চারজন ডিলারের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হয়। ডিলাররা হলেনÑরিয়া রিত্তি স্টোর, এমআর স্টোর, তামিম স্টোর ও শহীদুল স্টোর। এদিন কুড়ুলগাছি ইউনিয়নের ১ হাজার ৫২৬টি পরিবারের মধ্যে টিসিবির প্যাকেজ পণ্য বিক্রি করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ১টি লাক্স সাবান। প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৪৩৫ টাকা।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ