শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জায়গা পরিদর্শনে এডিসি

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২৬ ইং
গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জায়গা পরিদর্শনে এডিসি

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণের জায়গা পরিদর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গড়াইটুপি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) শারমিন আক্তার।


অনুষ্ঠানে তিনি অস্থায়ী কার্যালয়ের পাশে ইউনিয়ন পরিষদের নিজস্ব জায়গায় ভবন নির্মাণের বিষয় উন্মুক্ত আলোচনা করেন। সাধারণ জনগণের সাথে কথা বলেন এবং ওই জায়গায় ভবন নির্মাণের জন্য সকলের মতামতকে প্রাধান্য দেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আকতার হোসেন, ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়া, গড়াইটুপি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন মঈনুদ্দিন, ছব্দুল, রজব আলী, নাসির উদ্দীন, দাতা আব্দুল খালেক, কামাল, আব্দুল আলীম, আবুল কালাম, নাজমুল, আজিজ, জিয়াউর রহমান, আলী কদর, সামছুল হক, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন আলী জোয়ার্দ্দারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

মদ-গাঁজা-ইয়াবা ও ভারতীয় সিরাপ উদ্ধার