বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৬ ইং
সরোজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল জলিল হোসেনের ছেলে আকিব হোসেন ইমু (৩২) মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সরোজগঞ্জ তেলপাম্প সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, আকিব হোসেন ইমু সরোজগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এসময় সরোজগঞ্জ তেলপাম্প সংলগ্ন সড়কের ওপর ডিস লাইনের কাজে ব্যবহৃত একটি পাখিভ্যান রাখা ছিল। পাখিভ্যানটিতে একটি দীর্ঘ মই রাখা ছিল। মোটরসাইকেলটি সামনে থাকা ওই মইয়ের সঙ্গে সংঘর্ষ হলে আকিব হোসেন ইমু ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন।


দুর্ঘটনায় তাঁর মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনায় আকিব হোসেন ইমুর ব্যবহৃত মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান।


স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত সড়কের ওপর পাখিভ্যান রেখে দীর্ঘ মইসহ বিভিন্ন সরঞ্জাম বহন ও রাখার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা সড়কে এ ধরনের যানবাহন ও সরঞ্জাম রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

দীর্ঘ ১৮ মাস পর মহেশপুরের কিশোরী নিঝুম হত্যার রোমহর্ষক রহস্য উদ্ঘাটন