বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার

সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৬ ইং
মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার

মাদক প্রতিরোধে যুব সমাজকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মেহেরপুরে আয়োজিত এক সেমিনারের বক্তারা। তারা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের কনফারেন্স হলে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এডাব মেহেরপুর জেলা শাখার আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর। সেমিনার সঞ্চালনা করেন এডাবের সদস্যসচিব জন প্রবঞ্জন বিশ^াস।


সেমিনারে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেল আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, এডাবের বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মইনুল হক।


প্রধান অতিথির বক্তব্যে বাবলু সূত্রধর বলেন, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তরুণদের নিজ নিজ এলাকায় মাদকবিরোধী সচেতনতা তৈরিতে নেতৃত্ব দিতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেল আহমেদ বলেন, মাদক প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তরুণদের সচেতন করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।


সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, মাদক প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। বিশেষ করে যুব সমাজ মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে অবস্থান নিলে এর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সেমিনারে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার