সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের নতুন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৬ ইং
মেহেরপুরের নতুন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী

মেহেরপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ হেডকোয়ার্টার, ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএম। একই সঙ্গে মেহেরপুরের বর্তমান পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার, ঢাকার এআইজি আলী হায়দার চৌধুরী, বিপিএমকে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। ‎অন্যদিকে, মেহেরপুরের পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে সিআইডিতে বদলি করা হয়েছে। ‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।



কমেন্ট বক্স
notebook

মন্ত্রণালয়ের অনৈতিক আবদারে ছাড় হচ্ছে না নিয়োগ পরীক্ষার অর্থ