বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জুয়েলার্স ব্যবসায়ী উজ্জ্বল কুমারের সংবাদ সম্মেলন

চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার, ‘ভুল বোঝাবুঝি’ স্বীকার
  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৬ ইং
জীবননগরে জুয়েলার্স ব্যবসায়ী উজ্জ্বল কুমারের সংবাদ সম্মেলন

জীবননগর উপজেলা জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদের বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন হ্যাপি জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী উজ্জ্বল কুমার। একই সঙ্গে বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে নিজের ভুল স্বীকার করেছেন তিনি। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখার কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শ্রী উজ্জ্বল কুমারের পক্ষে ও উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন তার বন্ধু তিতাস।


লিখিত বক্তব্যে বলা হয়, জীবননগর মকছেদ মার্কেটের হ্যাপি জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী উজ্জ্বল কুমার দীর্ঘ ২৬ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। জীবনের নানা চড়াই-উৎরাই পেরিয়ে তিনি ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছেন। তবে সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে তার সম্মান ক্ষুণ্ন হয়। এ ঘটনায় গত ২৯ আগস্ট জেলা জুয়েলারি সমিতির কার্যালয়ে একটি সালিশ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মো. জাফর আলী মল্লিক। এতে জীবননগর জুয়েলারি সমিতির সভাপতি মো. আশরাফুল হক, সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদ এবং দামুড়হুদা জুয়েলারি সমিতির সভাপতি আশেকুর দৌলা লিটন উপস্থিত ছিলেন।


সালিশ সভায় উপস্থিত সদস্যদের সামনে নিজের বক্তব্য ও অবস্থান তুলে ধরে শ্রী উজ্জ্বল কুমার স্বাক্ষর করেন। ওইদিন রাতেই ‘জাস্ট ক্যাপিটাল মিডিয়া’য় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে জীবননগর জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগের কথা উল্লেখ করা হয়।


তবে গতকাল মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বলা হয়, ওই অভিযোগ ছিল মূলত একটি ভুল বোঝাবুঝির ফল। জুরাইজ রহমান জুনায়েদ এ ঘটনায় সম্পূর্ণ নির্দোষ এবং তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। ভুল বোঝাবুঝির কারণে প্রকাশিত ওই অভিযোগ প্রত্যাহার এবং প্রকৃত বিষয়টি পরিষ্কার করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।


সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলারি সমিতি জীবননগর থানা শাখার সভাপতি হাজী আশাবুল হক, সাধারণ সম্পাদক জুরাইজ রহমান জুনায়েদসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার