মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

টিউবওয়েল পেয়ে খুশি নুরজাহান

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৬ ইং
টিউবওয়েল পেয়ে খুশি নুরজাহান

আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামে অসহায় ও দরিদ্র বিধবা নুরজাহান বেগমের বাড়িতে টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন প্রবাসী জামিল হোসেন। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে থাকা পরিবারের পাশে দাঁড়িয়ে এমন মানবিক উদ্যোগ নেওয়ায় আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুরজাহান বেগম ও তাঁর পরিবারের সদস্যরা।


গতকাল সোমবার সকালে নুরজাহান বেগমের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়। দিনভর কাজ শেষে বেলা ৩টার দিকে স্থাপনের কাজ সম্পন্ন হয়। বাড়ির আঙিনায় টিউবওয়েল স্থাপন হওয়ায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির কষ্ট অনেকটাই লাঘব হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। টিউবওয়েল পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছেন বিধবা নুরজাহান বেগম।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী জামিল হোসেন দীর্ঘদিন ধরে নিজ এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত ভাংবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের জন্য এবং কৃষকদের সুবিধার্থে বিভিন্ন মাঠে মোট ৪০টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।


প্রবাসী জামিল হোসেন বলেন, ‘মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা অন্যতম। তাই সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এ ধরনের মানবিক কাজ ভবিষ্যতেও চলমান থাকবে। মানুষের কল্যাণে আরও কিছু করার ইচ্ছা রয়েছে।’ টিউবওয়েল স্থাপনকালে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি কমীর মণ্ডল, বিএনপি নেতা আলম হোসেনসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মিস্ত্রীপাড়ার জয়