মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক রাজিব হাসান কচির সফলভাবে হার্টের রিং পরানো সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২৬ ইং
সাংবাদিক রাজিব হাসান কচির সফলভাবে হার্টের রিং পরানো সম্পন্ন

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচির এনজিওগ্রাম শেষে হার্টের একটি রিং সফলভাবে বসানো সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় ঢাকা মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে তার হার্টের রিং বসানো হয়।


এসময় রাজীব হাসান কচির পাশে ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চুয়াডাঙ্গা জেলা নাগরিক কমিটির সভাপতি তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ সাইফুল ইসলাম ও জেলা কৃষক দলের সভাপতি মোকাররম হোসেন, রাজীব হাসান কচির সহধর্মিনী, ছোট ভাই ও বড় ছেলেসহ অন্যান্য আত্নীয়-স্বজনগণ। 


জানা গেছে, গত বুধবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন সাংবাদিক রাজিব হাসান কচি। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হয়। বর্তমানে তিনি মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার এবং দৈনিক আজকের খাসখবর পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মিস্ত্রীপাড়ার জয়