রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডিঙ্গেদহ-খেজুরায় সিরাত পাঠ প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৬ ইং
ডিঙ্গেদহ-খেজুরায় সিরাত পাঠ প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭ নম্বর পদ্মবিলা ইউনিয়নের ডিঙ্গেদহ-খেজুরায় সামাজিক সংগঠন ‘খেজুরা আলোর দিশারী যুব সংঘ’-এর উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টার দিকে পদ্মবিলা ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেজুরা আলোর দিশারী যুব সংঘের সভাপতি আল আমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ডিঙ্গেদহ দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী আবু সায়েম।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ভি. জে. সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক। এছাড়া উপস্থিত ছিলেন বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আসাদ, খেজুরা আলোর দিশারী যুব সংঘের সিনিয়র উপদেষ্টা আলী নূর বিশ্বাস, সাধারণ সম্পাদক আশিক হোসেন, অর্থ সম্পাদক আবু সাঈদ, আফসার উদ্দিন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক সাদিকুল ইসলাম সাদিক, শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল ইসলামসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


অনুষ্ঠানে পদ্মবিলা ইউনিয়ন থেকে পঞ্চম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ছয়জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। তারা হলেনÑমুনিয়া খাতুন, রুবাইয়া আক্তার, সিনহা জান্নাতুল মাওয়া, আবদুল্লাহ বিন হুজাইফা, সিদরাতুল মুনতাহা ও আরাফাত রহমান।


এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সোহরাওয়ার্দী সরণী বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেনÑসিফাত মন্ডল, সাদিক মন্ডল, মিতু খাতুন, শাফিন জোয়ার্দার, মোহনা আক্তার মিতু, তাওফীক আলী, তাবাসসুম জ্যোতি, আলী আজগর ও তানজিনা খাতুন।


ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী আটজন শিক্ষার্থীও সংবর্ধনা পান। তারা হলেনÑমোবাইয়া খাতুন, মিশকাতুল জান্নাত, উমাইয়া বিনতে মিম, সাদিয়া খাতুন, মুজদালিফা আক্তার মৌলি, উম্মে হানিফা, উম্মে হাবিবা তমা ও মিম খাতুন।


এছাড়া খেজুরা গ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেনÑজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তির সুযোগ পাওয়া সুবর্ণা আক্তার রিমি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগে ভর্তির সুযোগ পাওয়া রিফাত উদ্দিন এবং একই বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ভর্তির সুযোগ পাওয়া সাকিব আহম্মেদ।


এদিকে ‘সিরাতে খাতামুল আম্বিয়া’ নির্ধারিত বইয়ের ওপর অনুষ্ঠিত সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাহিফুর রহমান। এছাড়া খালিদ হাসান, আনিকা তাবাচ্ছুম, মাহি খাতুন, লামিয়া খাতুন, রিমন হাসান, উম্মে হাবিবা, লোকমান হোসেন, মাফুজা তাসনিম, মায়া খাতুন ও তাসফিয়া তাবাসসুমসহ বিজয়ীদের পুরস্কৃত করা হয়।


অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের পক্ষ থেকে অনুভূতিমূলক বক্তব্য দেন রাহিফুর রহমান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ