দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা বাজারে একটি হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্সের দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চোরেরা দোকানের ড্রয়ারে থাকা নগদ টাকা ও মোবাইলের মিনিট কার্ড চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।
দোকান মালিক মামুন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। এরপর রাতের কোনো একসময় চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে। পরে টেবিলের ড্রয়ার খুলে নগদ টাকা ও মোবাইলের মিনিট কার্ড নিয়ে যায়।
মামুন বলেন, শনিবার সকালে দোকান খুলতে এসে দেখি টিনের চাল কাটা। পরে ভেতরে ঢুকে দেখি ড্রয়ার থেকে নগদ টাকা ও মোবাইলের মিনিট কার্ড চুরি হয়েছে।
ঘটনায় বুইচিতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বাজারে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
প্রতিবেদক কুড়ুলগাছি