রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার ঝাজরী গ্রামে প্রবাসীর বাড়িতে চুরি

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২৬ ইং
দর্শনার ঝাজরী গ্রামে প্রবাসীর বাড়িতে চুরি

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাজরী গ্রামে গভীর রাতে এক প্রবাসীর বাড়িতে প্রবেশ করে নগদ ৩৮ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের ইখলাছ নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


ভুক্তভোগী পরিবারের দাবি, গত পরশু দিনগত গভীর রাতে গ্রামের প্রবাসী শুরুজ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। রাতের আঁধারে ইখলাছ ঘরে প্রবেশ করে একটি বাক্স ভেঙে নগদ ৩৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।


শুরুজ আলীর স্ত্রী রিনা খাতুন অভিযোগ করে বলেন, রাতে ওই ব্যক্তি ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে তাঁদের ভয়ভীতি প্রদর্শন করেন। পরে একটি বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যান।


রিনা খাতুন আরও অভিযোগ করেন, এর আগেও ইখলাছের বিরুদ্ধে গ্রামের বিভিন্ন বাড়িতে চুরি এবং নারীদের সঙ্গে অশালীন আচরণ বা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝাজরী গ্রামে চুরি ও নারীদের হয়রানির মতো ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। তাঁদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ