শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হাটকালুগঞ্জে ‘মানবতার যুব সমাজ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২৬ ইং
হাটকালুগঞ্জে ‘মানবতার যুব সমাজ’-এর বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে ১০ থেকে ১৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘মানবতার যুব সমাজ’-এর সভাপতি মো. রাফসান জানি, সহসভাপতি মো. শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান সজীব, কোষাধ্যক্ষ মো. আনারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. মশিউর রহমান সজল, প্রচার সম্পাদক মো. তাজবীর হাসান তৌফিক, ধর্ম বিষয়ক সম্পাদক নিশিকান্ত ও উপদেষ্টা মো. নাসির উদ্দীন। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষের বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। ‘মানবতার যুব সমাজ’-এর সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।



কমেন্ট বক্স
notebook

সংকটের মধ্যে জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস