সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে রুফ ক্রপ কেয়ারের কৃষক মিটিং

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২৬ ইং
জীবননগরে রুফ ক্রপ কেয়ারের কৃষক মিটিং

জীবননগরে রুফ ক্রপ কেয়ার লিমিটেডের উদ্যোগে কৃষক মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগরে এ কৃষক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন সীমান্ত ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিটিং পরিচালনা করেন রুফ ক্রপ কেয়ার লিমিটেডের ঝিনাইদহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আঞ্চলিক ব্যবস্থাপক) আব্দুল মালেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুফ ক্রপ কেয়ার লিমিটেডের দর্শনা টেরিটরির মার্কেটিং অফিসার আব্দুল হামিদ। কৃষকদের নিয়ে আয়োজিত এ মিটিংয়ে ধানের মাজরা পোকা, ব্লাস্ট রোগ, কারেন্ট পোকা নিয়ে আলোচনা এবং এসব দমনে জিরন, ফেলিস, ফিওনা, নিউভোসহ বিভিন্ন কীটনাশক নিয়ে আলোচনা হয়। এছাড়া মেজর ও পাইওনিয়ার ভুট্টার বীজ নিয়ে আলোচনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

মন্ত্রণালয়ের অনৈতিক আবদারে ছাড় হচ্ছে না নিয়োগ পরীক্ষার অর্থ