শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২৬ ইং
ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


সভাপতির বক্তব্যে সাজিবুল হক রাজন বলেন, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে তারা বদ্ধপরিকর। বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষা-বান্ধব যেকোনো সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সরর্দার হাসিবুর রহমান, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক একেএম জাহিদ হোসেন জিন্টু, অভিভাবক সদস্য তরিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সাগরী খাতুন, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, শিক্ষক প্রতিনিধি একরামুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।


সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ