শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক রাজীব হাসান কচির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

ঢাকায় চিকিৎসাধীন, পরিবারের দোয়া কামনা
  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২৬ ইং
সাংবাদিক রাজীব হাসান কচির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

দৈনিক আজকের খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই ও দৈনিক জনকণ্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতেই অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয়।


পরে তাকে ঢাকার মিরপুরের আল-হেলাল স্পেশ্যালাইজড (প্রা.) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে রাজীব হাসান কচির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য সহকর্মী, স্বজন ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়েছে পরিবার।


এদিকে তার চিকিৎসার সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি নিয়মিত খোঁজখবর রাখছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক, সিনিয়র সাংবাদিক এম. এম. আলাউদ্দিন, কামাল জোয়ার্দ্দার, বিপুল আশরাফ, রিফাত রহমান, মফিজুর রহমান জোয়ার্দ্দার, রানা কাদির, আলমগীর কবীর শিপলু, মাহফুজ মামুনসহ দৈনিক আজকের খাসখবর পরিবারের সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ