বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত চাঁদনীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত চাঁদনীর মৃত্যু

আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় চাঁদনী খাতুন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত ১২ সেপ্টেম্বর দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।


মৃত্যুর পর প্রথমে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় অজ্ঞাত নারী হিসেবে লাশটি হাসপাতালে রাখা হয়। পরে ভিডিও চিত্র দেখে চাঁদনী খাতুনকে শনাক্ত করেন তাঁর বাবা ছবিরুল ইসলাম। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন। পরে লাশ তাঁর নিজ বাড়ি হাটবোয়ালিয়ায় নিয়ে যাওয়া হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদনী খাতুনের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে তিনি বাবা-মা ও আত্মীয়স্বজনের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনসংলগ্ন স্টেশনপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে স্থানীয়রা জানান। মৃত্যুকালে চাঁদনী খাতুন ১২ বছর বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর সাবেক স্বামী আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামে বসবাস করেন। ছেলেটি বর্তমানে তার বাবার কাছেই রয়েছে বলে জানা গেছে।


বুধবার বিকেলে বাদ আসর নগরবোয়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে চাঁদনী খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ না পাওয়া গেলে ঘটনাটি অজ্ঞাতনামা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।



কমেন্ট বক্স
notebook

র‌্যাব বদলে এসআরবি