বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তেঁতুল শেখ কলেজের সাবেক প্রভাষক মোস্তফা আমজাদকে বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২৬ ইং
তেঁতুল শেখ কলেজের সাবেক প্রভাষক মোস্তফা আমজাদকে বিদায় সংবর্ধনা

চুয়াডাঙ্গার তেঁতুল শেখ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক প্রভাষক মোস্তফা আমজাদকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বেলা ২টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ঘরোয়া পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মারফুল হক।


অনুষ্ঠানে বিদায়ী প্রভাষক মোস্তফা আমজাদের কর্মজীবনের স্মৃতিচারণ করে তাঁর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হারুন অর-রশিদ। বিদায়ী প্রভাষক মোস্তফা আমজাদ তাঁর চাকরিজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য দেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি কলেজের প্রতিষ্ঠাকালীন গভর্নিং বডির সভাপতি হাজী আব্দুল্লাহ শেখের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কর্মজীবনে চলার পথে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য উপস্থিত সহকর্মীদের প্রতি অনুরোধ জানান। একই সঙ্গে উপস্থিত সকল সহকর্মীর জন্য মহান রবের কাছে দোয়া প্রার্থনা করেন।


অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মারফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া। এসময় বিদায়ী প্রভাষক মোস্তফা আমজাদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর বন্ধু ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সরাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি হুমায়ুন কবির সিজার, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সহ-সম্পাদক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা এস এম জাভেদ (লালমিয়া), আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান, আনিসুর রহমান আনিস, কলেজের প্রভাষক রেজাউল হক রেজা, রাকিবুল ইসলাম রাকিবসহ কলেজের সব প্রভাষক-প্রভাষিকা, কর্মকর্তা-কর্মচারী।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র আটক