বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা হাইস্কুলে শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২৬ ইং
কার্পাসডাঙ্গা হাইস্কুলে শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে সমাবেশ

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শিক্ষক এবং অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, চুয়াডাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাফিজুল ইসলাম, এবং দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. জেসমিন নাহার। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড, আবদুল্লাহ আল মামুন এরশাদ।
সমাবেশে শিক্ষক-অভিভাবক সম্পর্কের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ বাড়াতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং শিক্ষার মানোন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ^াস দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র আটক