মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় এক পিস ইয়াবাসহ দুজন আটক

সামারি ট্রায়ালে ১৫ দিনের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২৬ ইং
দামুড়হুদায় এক পিস ইয়াবাসহ দুজন আটক

দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় দুজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) তাঁদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তরা হলেনÑদামুড়হুদার জয়রামপুর মালিথাপাড়ার ঠান্ডুর ছেলে শিপন (২৫) এবং জয়রামপুর গাতিরপাড়ার আব্দুল মালেকের ছেলে রানা হোসেন (২৮)।


পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের নেতৃত্বে এসআই মাহবুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদা মডেল থানার ডুগডুগি গ্রামের কবিরের ইলেকট্রনিক্স দোকানের ভেতর অভিযান চালিয়ে শিপন ও রানা হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, আটকের পর আসামি দুজনকে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ ৩ নেতাকে পুনর্বহাল